Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টা কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreSeptember 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে কেন্দ্রঘোষিত ‘শহীদী মার্চ’ দুই পক্ষের পৃথক কর্মসূচি পালন করেছেন যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ও বিকালে সংগঠনটির ব্যানারে তারা এই কর্মসূচি পালন করে।
বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে রক্তাক্ত জুলাইয়ে নিহত শহীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। রাশেদ খান নামে এক শিক্ষার্থীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় শহীদ মিনারে গণজাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে তাদের কর্মসূচি শেষ হয়।


অপরদিকে, সকালে জেসিনা মূর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের সামনে থেকে ‘শহীদি মার্চ’টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা। বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে নিহত ছাত্র জনতার স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে কর্মসূচি শেষ হয়। একই দিনে পৃথক দুটি গ্রুপের পৃথক সময়ে কর্মসূচির ডাকে যশোরে শিক্ষার্থীদের মধ্যে গ্রুপিংয়ের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে।
একপক্ষের নেতৃত্বদানকারী জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অপর গ্রুপটি নিয়ে আমাদের কোন আপত্তি নেই। কারণ গত ১৫ আগস্ট কেন্দ্রের কর্মসূচি ছিল আন্দোলনে আহতদের খোঁজ খবর নেয়া। আমাদের ওপর গ্রুপটি ওই দিন কেন্দ্রের কর্মসূচি অমান্য করে বাউল সংগীতের আয়োজন করে। কেন্দ্রের নির্দেশনা অমান্য করায় আমরা আলাদা হয়ে যাই। তবে আমরা সকলে একসাথে দেশ সংস্কারের কাজ করতে চাই। আমাদের মধ্যে কোন প্রতিহিংসা চাই না।’
অপর পক্ষের নেতৃত্বদানকারী রাশেদ খান বলেন, ‘কোটা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত দলমত নির্বিশেষে আমরা কর্মসূচি পালন করেছি। যার ফলে বিগত সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কাজ করা হচ্ছে, তখনই একপক্ষ তাদের স্বার্থের টান পড়াতে পৃথক হয়ে গেছে। তারা আলাদা কর্মসূচি করলেও শিক্ষার্থীদের জনমত উপস্থিতি আমাদের সঙ্গে। তিনি বলেন, গ্রুপিং দ্বন্দ্ব নিয়ে নিশ্চয়ই কেন্দ্রীয় সমন্বয়করা বিষয়টি দেখবেন। ’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.