Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুরধুনী সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ
  • মহেশপুরে গোয়াল ঘরের পঁচা পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশির লাঠির আঘাতে নিহত ১
  • যশোর পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত
  • কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই শিশুর
  • যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোরে ‘অন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় রিপোর্ট ছুড়ে মারেন ডাক্তার’ ( ভিডিও সহ )
  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা প্রতিমন্ত্রীর
  • যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলাদা কর্মসূচি পালন

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ
banglarbhoreBy banglarbhoreDecember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ভৈরব চত্বরে পৃথক ব্যানারে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ ও পদত্যাগি নেতারা। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক রাশেদ খান ও সদস্য সচিব জেসিনা মুর্শিদের নেতৃত্বে  বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে ভারতের জাতীয় পতাকা ছিড়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ‘ভারতের আগ্রাসণ ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ দিল্লি না ঢাকা’ ‘দালালি না রাজপথ’ সহ ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রতিবাদি স্লোগান দিতে থাকেন। পরে ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহবায়ক দেবব্রত দাস, মারুফ হাসান সুকর্ণ, যুগ্ম সদস্য সচিব সাইদ হাসান, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন, মুখপাত্র ফাহিম আল ফাত্তা, এসকে সুজন প্রমুখ। এ সময় জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপ¯িথত ছিলেন।

এর আগে একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির পদত্যাগী যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ ও সজীব হোসেনের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করাসহ ভারতের আগ্রাসন বন্ধের দাবি করেন নেতাকর্মীরা। এ সময় ভারত ও ইসকন বিরোধী বিভিন্ন ধরণেন স্লোগান দেন তারা। মঞ্চের সামনে ভারতের জাতীয় পতাকা পদদলিত করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে পদত্যাগ করা ছাত্রনেতা মাসুম বিল্লাহ, সজীব হোসেন, যশোর কমিউনিটির পরিচালক রায়হান হোসেন প্রমুখ।

বৈষম্যবিরোধী
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সুরধুনী সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের সনদপত্র বিতরণ

    September 18, 2026

    মহেশপুরে গোয়াল ঘরের পঁচা পানি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশির লাঠির আঘাতে নিহত ১

    September 18, 2026

    যশোর পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.