Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ব্যবসায়িকে মারপিট ও টাকা লুটের অভিযোগে আটক ২

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মিকাইল হোসেন নামে এক লিচু ব্যবসায়ীকে চাঁদার দাবিতে আটকে রেখে মারপিট ও এক লাখ টাকা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক দু’জন হলেন, সদর উপজেলার বহলনগর গ্রামের মহাসিন সরদার (৫০) এবং ওহিদুল পাটোয়ারী (৩৫)। ভিকটিম মিকাইল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় মিকাইলো স্ত্রী শিরিনা খাতুন আটক দুইজনসহ চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

পলাতক আসামিরা হলো, বহলনগর গ্রামের সাজেদুল ইসলাম ওরফে আলী রাজ এবং আবেদ আলী পাটোয়ারী ।
এজাহারে শিরিনা খাতুন উল্লেখ করেছেন, তার স্বামী যশোর শহরে লিচুর ব্যবসা করেন। গত ২৯ মে তিনি লিচু নিয়ে সদরের ফুলতলা বাজারে যান। বাড়ি ফেরার সময় রাত ৮টার দিকে আসামিরা তার স্বামীকে অপহরনে করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। এবং তার কাছে চাঁদা স্বরুপ দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে তাকে মারপিট করা হয়। পরে তার কাছে থাকা লিচু বিক্রির এক লাখ টাকা কেড়ে নেয়। বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। সে সময় তার স্বামী তাকে ফোন করে বিষয়টি জানায়। সে সময় তিনি ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ফুলতলা বাজারে যায়। কিন্তু আসামিরা পালিয়ে যায়। তবে পরদিন তার স্বামীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা হয়।

কোতয়ালি থানার এসআই রেজাউল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পুলিশ বহলনগর গ্রামের বাড়ি থেকে আসামি মহাসিন সরদার ও ওহিদুল পাটোয়ারীকে আটক করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.