নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) যশোর শহরতলীর নীলগঞ্জ সাহাপাড়া এলাকায় ছুরিকাঘাতে শিলা পারভীন (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়ার মাকরাইল গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী এবং ওই বাড়ির ভাড়াটিয়া।
আহত শিলার স্বামী ইকবাল হোসেন জানান, দুপুরে বাড়িওয়ালা মুকুলের সাথে তার দুই ছেলে আদিত্য (৩০) ও অভ্র (১৮) জায়গা জমি নিয়ে তর্কবির্তক হয়। এ সময় স্ত্রী শিলা তাদেরকে শান্ত করতে গেলে অভ্র তার উপর রাগান্বিত হয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
- দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
- ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
- লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
- শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ