Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর ঝুমঝুমপুরে ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের উদ্যোগে পরিবেশ দূষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট চত্বরে সমাবেশ করা হয়।

সমাবেশে ময়লাখানার দুর্গন্ধ বন্ধ, ময়লা পুড়িয়ে দুর্গন্ধ সৃষ্টির প্রতিবাদে এবং অবিলম্বে ময়লাখানাটি হরিনার বিলে স্থানান্তরের দাবি জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুশিয়ার দিয়ে বলেন, ময়লাখানার চতুর্দিকে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিজিবি রিজিয়ন ও আবাসিক এলাকা গড়ে ওঠায় এখানে আর ময়লাখানা রাখার কোন সুযোগ নেই। দীর্ঘদিন ধরে ময়লাখানার মধ্যে দুটি কোম্পানি পৃথকভাবে ময়লা পুড়িয়ে সার তৈরি করে আসছে। ময়লা পোড়ানোর বিষাক্ত গন্ধে আশপাশের মানুষ শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা জটিল ও কঠিন রোগে ভুগছেন। ময়লা পোড়ানোর দুর্গন্ধ এতই প্রকট যে, এই ধোয়া নাকে ঢোকার সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কয়েক মাস ধরে এলাকাবাসী ও সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ময়লাখানার প্রজেক্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে বার বার পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দিলেও তারা দূষণ প্রতিরোধে কোন ভূমিকা রাখেননি। পক্ষান্তরে পরিবেশ দূষণে আরও জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা ।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে কর্তৃপক্ষ দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে চিরতরে শহরের ময়লা ঢোকা ও ওয়েস্ট প্রকল্প বন্ধ করে দেয়া হবে।

সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ময়লাখানা উচ্ছেদ সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ দিনু আহমেদ, সংগ্রাম পরিষদের অন্যতম নেতা অ্যাড. রোকনুজ্জামান, সদস্য মিজানুর রহমান খোকন, রাশেদুল ইসলাম, হাসমত আলী জীবন প্রমুখ।

যশোরে ময়লাখানা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ

August 10, 2026

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

August 10, 2026

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.