Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদক মামলায় তিন কারবারির যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreজুন ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পৃথক মামলায় তিন কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্তি জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বেনাপোলের আমড়াখালি কাগমারি গ্রামের জসিম উদ্দিন জব্বার, রাকিব হোসেন এবং খুলনা রূপসার বেলফুলয়া গ্রামের বাসিন্দা ও ঝালকাঠি সদরের গাবখান গ্রামের শওকত আলী খাঁ।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১০ আগস্ট ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ‘ক’ সাকেলের সদস্যরা বেনাপোল পৌরসভার আমড়াখালি কাগমারি ময়লাখানা এলাকা থেকে জসিম উদ্দিন ও রাকিবকে ৪৯১ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক বদরুল হাসান আটক দুইজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক দুইজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সৈয়দ নুর মোহাম্মদ। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জসিম ও রাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

অপরদিকে, ২০১৬ সালের ১৩ জুলাই শার্শা থানা পুলিশ বেনাপোল মহাসড়কের সাভারন-সাতক্ষীর মোড় থেকে শওকত আলীকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানার আটক শওকতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক শওকতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম। দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি শওকতের বিরুদ্ধে এ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা জমিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.