Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাধ্যমিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে সড়ক অবরোধ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শহরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি দেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্য বসু জানান, বিগত সরকারের আমলে আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের অধীনে ছিলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত এক মাস ক্লাস বন্ধ ছিল। আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সরকার আসার পর বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস দেয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী ১৪টি বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দুই মাসে পূর্ণ নম্বরের সিলেবাস সম্পন্ন করা আমাদের জন্য খুবই কষ্টকর। এজন্য আমরা দুটি দাবি করছি। এক সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে। দুই. চারটি বিষয়ের পরীক্ষা বাতিল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

আরেক শিক্ষার্থী মুনতাসির নাঈম বলেন, পূর্বের সরকারের নতুন কারিকুলাম অনুযায়ী, মশারি টানানি, খেচুড়ি রান্না শিখেছি। বড় পড়ানো হয়নি। এখন নতুন সরকার আবার নতুন নিয়মে পরীক্ষার সিলেবাস দিয়েছে। দুই মাসে কিভাবে আমরা সিলেবাস সম্পন্ন করবো? তাই সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে আন্দোলন করছি। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দৃষ্টিআকর্ষণ করছি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.