Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবদহ সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক
  • যশোরে মসজিদে মাইকিং করে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি
  • শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘মানুষের পাশে আমরা’র উদ্যোগে কম্বল বিতরণ

banglarbhoreBy banglarbhoreJanuary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ‘মানুষের পাশে আমরা’ স্বেচ্ছাসেবী সংগঠন শীতকালে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাসব্যাপি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। বুধবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটির উদ্যোগে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল, দৈনিক স্পন্দন পত্রিকার প্রধান ফটো সাংবাদিক মনিরুজ্জামান মুনির প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানুষের পাশে আমরা’ যশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অনিক পারভেজ, দপ্তর সম্পাদক প্রেম সাহা, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ নাশিতা নিশাত অর্থি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লামিয়া হোসেন, সদস্য সচিব সানজিদা আফরিন, সদস্য তাহমিদ আনজুম অংকুর, ফারহান সিদ্দিক, সিফাত,বিজয়, ফয়সাল, ফুহাদ, আপন, নাবিহা তাসনিম, তানিসা, বাধন, ইয়ামিন প্রমুখ ।

সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, এই শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের ধারাবাহিক সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে শীতকালে গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়ন করার জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকে এমন মানবিক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভবদহ সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

    September 30, 2026

    যশোরে মসজিদে মাইকিং করে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে গণপিটুনি

    September 30, 2026

    শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.