বিবি প্রতিবেদক
যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় যন্ত্রসঙ্গীত উৎসব। সন্ধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানে ১৫ জন যন্ত্রসঙ্গীত শিল্পী অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করে তোলেন।
শিল্পীদের বাঁশি, দোতারা, ঢোল, তবলা, পারকেশন, কিবোর্ড, গিটার ও প্যাড এর সুর, তাল, লয়ে সকলেই হয়ে ওঠেন মাতোয়ারা। সুরের বোরছোনায় হৃদয় ছুঁয়ে যায়। শিল্পীরা হলেন, রিপন, মাহফুজ, বিকাশ চন্দ্র শীল, আজম, সোহান, মিলন দাস, কেষ্ট দাস, ইন্দ্রজিৎ, সুজন, মোহন কুমার ধর, পরিতোষ বাউল, নকুল কুমার, দেবু, টুটুল ও আকাশ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যডভোকেট মাহমুদ হাসান বুলু ও সদস্য অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
