Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে সচেতন ওলামা সমাজের উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সচেতন ওলামা সমাজের উদ্যেগে অর্ধদিবসব্যাপি ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসচ্ছল ছাত্র ও সাধারণ রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন যশোর জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আছাদুজ্জামান। তিনি তার বক্তব্যে ওলামা সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এ জাতীয় কাজ এগিয়ে নেয়ার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্যেক্তা সচেতন ওলামা সমাজের সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল মুফতি সাখাওয়াত হোসেন, বিএডিসির (অব.) ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী আব্দুল জব্বার , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ডা. শহীদুল হক রাহাত, ডা. এস এম নাজমুল হক, হাজেফ মাওঃ আব্দুল্লাহ, মুফতি ওবায়দুল্লাহ, মুফতি আমীর হামজা, মুফতি কাজী আসজাদ হোসাইন, প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

ওলামা সমাজের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্রসহ ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও আংশিক মেডিসিন সরবরাহ করা হয়।

এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন এক দল তরুণ সমাজসেবক।

সর্বশেষ সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী জাকারিয়া বিশেজ্ঞ চিকিৎসকগণসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মেডিকেল ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে সচেতন ওলামা সমাজ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.