Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৪

banglarbhoreBy banglarbhoreOctober 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভ্যানযোগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় ভ্যানচালকসহ আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাঘারপাড়ার উপজেলার আয়াপুর গ্রামে পেছন থেকে প্রাইভেট কার ওই ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘাটে। নিহত আরিফুজ্জামান বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের পুলিশের এসআই মনিরুজ্জামান মনিরের ছেলে।

আহতরা হলো- চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ও বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১২), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২২) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২১)। এদের মধ্যে সিনফার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

নিহত আরিফুজ্জামানের পিতা মনিরুজ্জামান জানান, এদিন সকাল ৮ টার দিকে আরিফুজ্জামান ভ্যানযোগে চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। ভ্যানটি চাড়াভিটা-রুস্তমপুর সড়কের আয়াপুর গ্রামের মাঠে পৌঁছালে একটি প্রাইভেট কার পিছন থেকে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে রাস্তার পাশে খেতে পানির মধ্যে পড়ে। এ সময় আরিফুজ্জামান ভ্যানের নিচে পানির মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া ওই ভ্যানের চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৩জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত আরিফুজ্জামানকে মৃত অবস্থায় আনা হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.