Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
  • যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !
  • আশাশুনির প্রতাপনগরে পিবিআই কর্মকর্তা পরিচয়ে নারী নির্যাতন, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন
  • মণিরামপুরে হরিহর নদের পাড় ধসে ফাজিল মাদ্রাসার বহুতল ভবনে ফাটল
  • ইসলামী ব্যাংক রক্ষায় যশোরে গ্রাহক ফোরামের কর্মসূচি
  • শ্যামনগরে কেওড়া গাছ থেকে পড়ে নিহত ১
  • নড়াইলে সহপাঠীর বিরুদ্ধে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোরে সরস্বতী পূজা উদযাপিত : শিশুদের হাতেখড়ি

banglarbhoreBy banglarbhoreFebruary 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সনাতন ধর্মীয় শাস্ত্র মতে, সরস্বতী পুজোর দিন বিদ্যারম্ভের জন্য শ্রেষ্ঠ। সনাতন ধর্মীয় বাঙালি সমাজে হাতেখড়ির মাধ্যমে বিদ্যারম্ভের সূচনা করা হয়। এদিন পুজোর পর মা, বাবা অথবা পুরোহিত শিশুর হাত ধরে স্লেটে ‘অ, আ, ক, খ’ লিখিয়ে অক্ষর পরিচয় করান। এই হাতেখড়ির প্রথার শিক্ষার জগতে প্রবেশ করে সেই শিশু।
এমনই প্রথায় যশোর রামকৃষ্ণ আশ্রমে হাতেখড়ি দিল আড়াই বছরের শিশু শ্রেয়া। মা- বাবাকে পাশে বসিয়ে পাশে বসিয়ে শ্রেয়াকে কাঠের স্লেটে খড়িমাটি (চক) দিয়ে ‘ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ’ লিখে বিদ্যারম্ভের সূচনা করে দিলেন আশ্রমের সহসম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শ্রেয়াসহ প্রায় ১৫জন শিশু আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন শুরু করলো এদিন।
এদিকে, বসন্ত পঞ্চমী তিথিতে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মবিশ্বাসীদের বাসাবাড়িসহ সারাদেশের সাথে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী ইনস্টিটিউশন, জেলা আইনজীবী ভবন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশন, বেজপাড়া পূজা মন্দিরসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ পূজা অনুষ্ঠিত হয়। এসব স্থানে সনাতনী শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।বিশ্ব
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে সরস্বতীয় পুজোয় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এ সময় কলেজ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    September 24, 2026

    মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

    September 24, 2026

    যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় : প্রধান শিক্ষকের দুর্নীতি দেখার যেন কেউ নেই !

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.