Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাংবাদিক ও পুলিশ সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বুধবার ‘পৃথিবী ও কলা বিপ্লব দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ ৩ জন সাংবাদিক ও ১ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আর্ট মাদার আর্থ ফাউণ্ডেশনের আয়োজনে এবং সামাজিক সচেতন সংস্থার (সাসস) পৃষ্ঠপোষকতায় বুধবার বেলা ১১টায় যশোর পৌরপার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাসস যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম পিপিএম ও দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা। উপস্থিত ছিলেন সাসস যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী বাপ্পি, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য কাজী সায়েম, মেহেদি হাসান টনি, ইয়ানুর রহমান, কাজী জাফর, আরমান হোসেন, মিজানুর রহমান, অনিক হোসেন শুভ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার মীর মঈন হোসেন মুসা ও পুলিশের উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলামকে সাসসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সহকর্মী মীর মঈন হোসেন মুসা। ক্রেস্ট প্রদান শেষে কেক কাটা ছাড়াও পৌরপার্কে ২টি ফলজ ও ফুলের গাছ রোপণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.