Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
banglarbhoreBy banglarbhoreMarch 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সারাদেশের সাথে আগামী ১৫ মার্চ ’২৫ এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা অবহিতকরণ পরিকল্পনা সভা ও সাংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানানো হয়।

ওরিয়েন্টেশনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, সারাদেশের সাথে যশোরেও আগামী ১৫ মার্চ ’২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে এই জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৬৫ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ০১ হাজার ৯৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে এই জেলায় ৩ লাখ ৪৩ হাজার ১৬০ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল আরও জানান, জেলায় ৯টি স্থায়ী (সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) ও ২ হাজার ২৮৭টি অস্থায়ী টিকাকেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি নির্ধারিত সময়ে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ওরিয়েন্টেশনে বক্তব্য দেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, দৈনিক লোকসমাজের প্রশাসক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ। ওরিয়েন্টেশনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ।

যশোরে সাড়ে তিন লাখ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.