Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১, ২০২৪

যশোরে সাত দিনব্যাপি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৪ শুরু হয়েছে। ১ জুন থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৭ জুন পর্যন্ত। শনিবার বিকেলে শহরের টাউনহল মাঠে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। আরও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাসিব যশোরের সভাপতি সাকির আলী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীন।

মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ মেলায় অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রি, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করছে। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করেছেন। এসএমই কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি সঞ্চারিত হয়েছে। আগামীতে এটি আরো সম্প্রসারিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.