Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে চোর ও মলম পার্টির উপদ্রব 
  • ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি
  • যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক
  • কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : স্বজনদের আহাজারির মধ্যেই দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ
  • লোহাগড়ায় কৃষকদলের পরিচিতি ও আলোচনা সভা
  • স্বাক্ষর জালিয়াতি : যশোরে ৬ ব্যক্তির কারাদণ্ড
  • আশাশুনিতে জামায়াতের লিডারশিপ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজগঞ্জে শাপলা তুলতে গিয়ে ডুবে ভাই-বোনের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সাবেক কাউন্সিলর মোস্তফাসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

banglarbhoreBy banglarbhoreSeptember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

চাঁদাবাজির অভিযোগে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ সাত জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শংকরপুর মুরগির ফার্মগেট এলাকার ভাঙ্গাড়ি ব্যবসায়ী হবি চৌধুরী এ মামলা করেছেন। আসামিরা হলেন, শহরের শংকরপুর এসহাক সড়কের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ও তার দুই ভাই গোলাম রসুল ডাব্লু, গোলাম সিদ্দিক, আলমগীর হোসেন পিন্টু, তার দুই ছেলে জুয়েল এবং রুবেল, একই এলাকার মামুন ওরফে নায়ক মামুন। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ বিষয়ে তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী ক্যাডার হিসেবে ওই এলাকায় তারা পরিচিত। ২০১৭ সালে হবি চৌধুরীকে নানাভাবে হয়রানি করতে থাকে আসামিরা। একপর্যায় আসামিরা হবি চৌধুরীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। ২০১৭ সালের পহেলা জানুয়ারি সকাল এগারোটার দিকে সকল আসামি বাদীর বাড়িতে হামলা চালায়। সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা প্রথমে পিস্তলের বাট দিয়ে বাদীর কপালে আঘাত করে। এরপর আসামি গোলাম রসুল ডাব্লু লোহার রড দিয়ে তার পায়ে আঘাত করতে থাকে। এসময় তার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারধর করা হয় ও তার স্ত্রীর পরনের কাপড় চোপড় নিয়ে টানা হেচড়াসহ গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। চাঁদা দিতে অস্বীকার করায় জোর করে ঘরের ভিতর ঢুকে আলমারি ভেঙ্গে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এবং আসামিরা ভাংচুর, লুটপাট ও মারধর করে চলে যাওয়ার সময় পেট্রোল দিয়ে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে বাদী মুখ বুজে সহ্য করেন। পরিস্থিতি অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেন।

উল্লেখ্য, এর আগেও কাউন্সিলার গোলাম মোস্তফার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বিশেষ করে সরকার পতনের পর মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে চোর ও মলম পার্টির উপদ্রব 

August 23, 2026

ধর্মঘট করায় যশোর অঞ্চলের গ্রামীণ ডাক কর্মচারীদের বেতন কর্তন, আন্দোলনের হুঁশিয়ারি

August 22, 2026

যশোর ২৫০ হাসপাতাল : সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কাটলেন স্বেচ্ছাসেবক

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.