Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস
  • যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ
  • বর্ণাঢ্য আয়োজনে রাতদিন নিউজ’র অর্ধযুগ পূর্তি উৎসব
  • শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার
  • বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজালাল গ্রেপ্তার
  • সংশোধন হবে চার নদীর ওপর আট সেতুর নকশা
  • নড়াইল কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, November 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সীরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreOctober 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগের আয়োজনে সীরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বিডি হলে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যলয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর অলী উল্লাহ, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, নায়েবে আমীর বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ^াস, অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, জেলার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম। উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উলামা বিভাগের সেক্রেটারি শফিকুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আইনের আনুগত্য করতে হবে। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। নবীর উম্মতের দায়িত্ব হলো প্রচার করা। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে ইলম ও হিকমতের সাথে।

ইসলাম প্রতিষ্ঠা হলেই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামকে বৈষম্যহীন ভাবে উপস্থাপন করতে হবে। ইসলাম শান্তি চাই, নিরাপত্তা চাই। ইসলামে সংখ্যালঘু পরিভাষা নেই। আমরা এটাকে পুঁজি করে স্বার্থ উদ্ধার করতে দেবো না। আমরা এমন সমাজ গড়ব যেখানে জুলুম, নির্যাতন, বৈষম্য থাকবে না। জালিমের হাত আমরা রুখে দেবো। বাংলাদেশ জামায়াত ইসলাম একটি শান্তির রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, জুলুমমুক্ত রাষ্ট্র গড়তে চাই।

জালিমদের যুগে যুগে করুণ পরিণতি হয়েছে। এক জালিম লেডি দেশ থেকে পালিয়েছে তার নির্দেশে তার লাখ লাখ নেতারা দেশের মানুষের উপর জালিম করেছে। এমন জালিমের হাত থেকে প্রিয় দেশকে রক্ষা করতে হবে।

আলোচনা সভা যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শীতের আগমনী বার্তায় সবজির বাজারে সুবাতাস

    November 6, 2026

    যশোরে চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন প্রতিমন্ত্রীর

    November 6, 2026

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও প্রীতিভোজ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.