Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত নূর নাজমা বেগম (৩০) যশোর সদর উপজেলার গোয়ালদহ মিয়াপাড়া এলাকার মশিউর রহমানের মেয়ে ও একই গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর প্রাক্তন স্ত্রী।

শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁচড়ার মুকুল ব্রিকসের পাশ থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নূর নাজমা বেগম চার মাস আগে স্বামী সালাউদ্দিন গাজীকে তালাক দেন।

এরপর থেকে বিভিন্ন সময়ে সালাউদ্দিন তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সালাউদ্দিন নূর নাজমা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ করে চলে যায়। পরে বিকেলে মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

এসময় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

হাসপাতালে কর্তব্যরত যশোর কোতোয়ালি মডেল থানার এএসআই রুবেল হোসেন জানান প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার দুপুরে নূর নাজমা বেগম মিয়াপাড়া মুকুল ব্রিকসের দক্ষিণ পাশে ফাঁকা মাঠ থেকে গরু আনতে যায়।

এ সময় প্রাক্তন স্বামী সালাউদ্দিন তাকে একা পেয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হত্যার কারণ উদ্ঘাটন ও আসামিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ

August 25, 2026

আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

August 25, 2026

এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.