Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ১টিতে জয় এবং দুটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা লাঙ্গল প্রার্থীদের

banglarbhoreBy banglarbhoreDecember 26, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে ৬টি আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা অংশ নিচ্ছেন। দলীয় লাঙ্গল প্রতীকের প্রার্থীরা ভোটের মাঠে থাকলেও শুধুমাত্র মাইকিং ছাড়া অন্য কোন প্রচারণা নেই।
যশোর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, যশোরের ৬ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিরা হলেন যশোর-১ (শার্শা) আসনে আক্তারুজ্জামান, যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে জাতীয় পার্টির ফিরোজ শাহ, যশোর-৩ (সদর) আসনে অ্যাড মাহবুব আলম বাচ্চু, যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে জহুরুল হক, যশোর-৫ (মণিরামপুর) আসনে এমএ হালিম ও যশোর-৬ (কেশবপুর) আসনে জিএম হাসান।
যশোর সদর উপজেলার উপশহরা ইউনিয়নের সি ব্লকের জাপা কর্মী কাজী মুকুল বলেন, আমরা এখনো সেভাবে জনসসংযোগ শুরু করতে পারিনি। তবে খুব দ্রুতই আমাদের প্রার্থী বাচ্চু ভাই এ এলাকায় আসবেন এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ শুরু করবো।
অপরদিকে, জেলা জাতীয় পার্টির একজন যুগ্ম আহবায়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা আওয়ামী লীগের সাথে যে আসন সমঝোতা তা নিয়ে মোটেও সন্তুনষ্ট নয়। আমরা আশা করেছিলাম যশোর অঞ্চলে অন্তত একটি আসন তারা নিশ্চিতভাবে আমাদেরকে ছেড়ে দেবে। বিশেষ করে যশোর-৪ আসনের বর্তমান এমপির বিরুদ্ধে জাতীয় পার্টির অবস্থান ছিল সবসময় সরব।
জেলা জাতীয় পার্টির অপর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসন ভাগাভাগি নিয়েই মূলত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ রয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন দেয়ার বিষয়টি প্রকাশ করায় জটিলতা তৈরি হয়েছে। ওই আসনগুলোর বাইরে আমরা যাতে ভোট না পাই সেই ধরনের একটা কাজ হয়ে গেছে।
যশোর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম বলেন, প্রচার-প্রচারণা সাধ্যমতো করছি। তবে শেষ পর্যন্ত ভোটের কি পরিবেশ হয় তা দেখে সিদ্ধান্ত নেব ভোটের মাঠে থাকব কি থাকব না।
যশোর-৩ (সদর) আসনের প্রার্থী অ্যাড মাহবুব আলম বাচ্চু বলেন, আমি ভোটের মাঠে আছি। মাইক ও পোস্টার প্রচারণা কম করছি। আমরা ভোট করছি নৌকা আর আওয়ামী লীগের বিরুদ্ধে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা এবং যশোর-৪ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জহুরুল হক বলেন, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এখনও অনিশ্চয়তায় ঝুলে রয়েছে। এছাড়া বর্তমান এমপির বিরুদ্ধে আমরা সবসময়ই সোচ্চার ছিলাম। এছাড়া এখানে গতবার নির্বাচনন করায় আমার একটি ব্যক্তি ভোটও আছে। সবমিলিয়ে এ আসনে আমরা জয়ী হবো। এছাড়া যশোর-৫ ও যমোর-৬ আসনেও আমাদের প্রার্থীর শক্ত অবস্থানে আছে। যেই পাস করুক লাঙ্গলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.