Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

যশোর আদালতে জিপি, পিপি সহকারী পিপির তালিকা প্রকাশ

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৫, ২০২৪Updated:নভেম্বর ১৬, ২০২৪No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কৌশুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনু বিভাগের উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে। নতুন নিয়োগে সরকাফা কৌশুলী হয়েছেন, অ্যাড. শেখ আব্দুল মোহায়মেন ও পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর পিপি হয়েছেন আব্দুল লতিফ লতা। এ আদালতের সহকারী পিপি হয়েছেন ডেজিনা ইয়াসমিন। একই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পিপি হয়েছে একেএম হাসানুর রহমান আসাদ ও সহকারী পিপি হয়েছেন শাহানারা সুলতানা রিনা। বিশেষ জজ আদালতের পিপি হয়েছেন আমিনুর রহমান ও সহকারী পিপি হয়েছেন আনিছুর রহমান পলাশ। এছাড়া অতিরিক্ত সরকারী কৌশুলী হয়েছেন তিনজন। তারা হলেন, আব্দুর রউফ খান, শহীদুল আলম খান ও মাহমুদা খানম।

অতিরিক্ত পিপি হয়েছেন ১১ জন। তারা হলেন, আজিজুল ইসলাম, সৈয়দ রুহুল কুদ্দুস কচি, আবু মুরাদ, আরিফুল ইসলাম শান্তি, মুজিবুর রহমান, একেএম আকরাম হোসেন, এম নুরুজ্জামান খান, গোলাম মোস্তফা মন্টু, কাজী সেলিম রেজা ময়না, মাহবুবুর রহমান ও এস.এম আব্দুর রাজ্জাক। সহকারী সরকারি কৌশুলী হয়েছেন নয়জন। তারা হলেন রেহেনা পারভীন, আব্দুল ওয়াদুদ, মফিজুর রহমান কাবিল, আনিছুর রহমান, মজিজুর রহমান, আমিনুর রহমান আমির, এবিএম হাচানুজ্জামান, ইলিয়াস সাদত (শাহাদৎ) ও রফিকুল ইসলাম তাসনিম।

সহকারী পাবলিক প্রসিকিউটর হয়েছেন ৪৬ জন। তারা হলেন, মুনছুর আলী, সহিদুল ইসলাম, দিলীপ কুমার চন্দ্র, নার্গিস নাহার, সাদেকা খাতুন বিল্লু, এবিএম জাফর আলতাফ, জিএম কামরুজ্জামান ভুট্টো, শওকত আলী পিন্টু, সরদার সেলিম রেজা, রবিউল ইসলাম খোকন, সালাউদ্দীন শরীফ শাকিল, কাহিনা খানম লিলি, মুস্তাকিন মোস্তফা খান, দিনাই ইয়াসমিন, কামরুল হাসান ফারুক, কাজী কামরুল ইসলাম, নূর আলম পান্নু, তাহমিদ আকাশ, সেলিম রেজা, এনামুল আহসান টিটুল, আশেক মাসুক সুমন, ফজলুল হক মধু, শফিউর রহমান, আনজুমানারা মলি, গাজী আব্দুল্লাহ আল আমীন নান্নু, হাজী আনিচুর রহমান মুকুল, মুন্সী আনিসুর রহমান, মৌলুদা পারভিন, মুনছুর অর রশিদ পিংকু, কাজী মশরুর মুশিদ বাপ্পী, মিজানুর রহমান, লিয়াকত আলী চৌধুরী বাবুল, ইলিয়াস তোতা, মকবুল ইসলাম, জুলফিকার আলী, আক্তার হোসেন সিদ্দিকি, গোলাম মোস্তফা-১, কামরুল হাসান সোহেল, আরমান আলী বাবু, আলতাফ হোসেন শেখ, আব্দুল করিম, নাসিম আহমেদ বাবু, শফিকুল ইসলাম, আকবর হোসেন, তৌহিদুল ইসলাম তুহিন ও তাজ উদ্দিন আহমাদ। পত্রে উল্লেখ করা হয়েছে, পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব-স্বপদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক উল্লেখিত আইনজীবীদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপরে উল্লেখিত পদে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, গত ২০ মে আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি/পিপি) সানা মো. মারুফ হোসাইন সাক্ষরিত আরেক পত্রে যশোর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে ২য় বারের মত নিয়োগ দেয়া হয় আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম ইদ্রিস আলীকে। এছাড়া সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিয়োগ পান জাহিদুল ইসলাম সুইট। একই সাথে ৩ জন স্পেশাল পিপি, ১২ জন অতিরিক্ত পিপি ও ৪১ জন এপিপি নিয়োগ দেয়া হয়। এ ছাড়া অতিরিক্ত সরকারি কৌসুলি হিসেবে ৪ জন ও সহকারী সরকারি কৌসুলি হিসেবে আরও ১২ জন নিয়োগ দেয়া হয়। সাত মাসের মাথায় ওই নিয়োগ বাতিল করে পূনরায় আইন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 

জুন ৩, ২০২৬

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা

জুন ৩, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, যশোরের ৫জন নিহত

জুন ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.