Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন ঘরের স্বপ্ন পূরণ শতবর্ষী সখিনার
  • কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
  • মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও সংবর্ধনা
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির মৎস্য পোনা অবমুক্তকরণ
  • Μέθοδοι Χρηματοδότησης σε Αθλητικές Εταιρίες: Ο Πλήρης Οδηγός
  • Spinfin Casino: Your Ultimate Gateway to Top-Tier Online Gaming
  • Lucky Block Gaming Platform: Your Gateway to Premium Cryptocurrency Gaming
  • ¿En dónde Jugar Juegos de Ruleta con Fondos de Registro?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আধুনিক হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগ, ৫০ টাকায় চিকিৎসা সেবা

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

গরীব,অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে যশোর আধুনিক হাসপাতাল। বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানটি মাত্র ৫০ টাকা টিকিট মূল্যে সাধারণ মানুষেরদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যশোর আধুনিক হাসপাতাল ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত। এখানে শুক্রবার বাদে সপ্তাহের অন্য ৬ দিন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। প্রায় দুই মাস ধরে প্রতিদিন দুই জন করে চিকিৎসক এই স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী যাদের ৫ থেকে ৭ শ’ টাকা দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ কম তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এই সেবা নিতে পেরে তারা একদিকে বাড়তি টাকা খরচের হাত থেকে বাঁচতে পারছেন অন্য দিকে রোগ থেকে মুক্তি পাচ্ছেন। এতে করে সন্তষ প্রকাশ করতে দেখা গেছে একাধিক গরীব, অসহায় ও দুস্থ রোগীদের।

মঙ্গলবার যশোর আধুনিক হাসপাতাল ঘুরে দেখা গেছে, একাধিক রোগী ৫০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছেন। সুলভ মূল্যে ডাক্তার দেখাতে পেরে খুশি তারা। আমেনা বেগম নামে ডাক্তার দেখাতে আসা এক রোগী বলেন, এখানে ৫০ টাকা দিলে ডাক্তার দেখানো যাচ্ছে। অন্য জায়গায় গেলে ৫শ’ টাকাও দেখানো যাবে না। মারাত্মক কোনো কিছু না হলে অযথা হত টাকা দিয়ে ডাক্তার দেখানোর চেয়ে এখানে কমের ভিতরে দেখানো ভালো। কত দিন ধরে মাথা যন্ত্রণাসহ শরীর দুর্বল লাগছিলো। এখানে এসে ডাক্তার দেখিয়ে গেলাম। ওষুধ লিখে দিছে কিনে খেয়ে দেখি কি হয়।

এ বিষয়ে যশোর আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জুলাই মাসের প্রথম দিকে গরীব, অসহায় ও দুস্থ রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা চেষ্টা করছি নিজেদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর। এই হাসপাতালে ৪ থেকে ৫ জন রেজিস্টার্ড চিকিৎসক আছে। যারা যখন ডিউটিতে থাকে তারা রোগীদের চিকিৎসা সেবা দেন। এছাড়া নিম্ন আয়ের মানুষের পরীক্ষা নিরীক্ষাতেও বিশেষ ছাড় দেওয়া হয়। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নতুন ঘরের স্বপ্ন পূরণ শতবর্ষী সখিনার

    September 11, 2026

    কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

    September 11, 2026

    মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা ও সংবর্ধনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.