Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আরএন রোড় ব্যবসায়ীদের ব্যতিক্রমী উদ্যোগ

ত্রাণ সামগ্রী গেল কুমিল্লা সেনানিবাসে
banglarbhoreBy banglarbhoreAugust 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়ক এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য সারাদেশে সু পরিচিত নাম। এই এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মানবতার উদাহরণ সৃষ্টি করেছেন। এখানকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা শুধু বাণিজ্যিক চিন্তা করেন না।

দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। সেবার হাত বাড়িয়ে দেন চেনা শহর থেকে অচেনা শহরের অসহায় মানুষের কাছে। সেই ধারাবাহিকতায় এবার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এন রোডের ব্যবসায়ীবৃন্দ। কয়েক দিনের প্রস্তুতিতে দুই হাজারের অধিক বন্যা কবলিত মানুষের জন্য খাবার, কাপড় ও ডাক্তার পাঠিয়েছেন তারা। এই সব মালামাল কুমিল্লা সেনানিবাসে পাঠিয়েছেন বন্যা কবলিত কুমিল্লাবাসির জন্য।

বৃহস্পতিবার রাতে আরএন রোড নতুন বাজারে অবস্থিত অস্থায়ী ত্রাণ সংগ্রহ ক্যাম্প থেকে এই ত্রাণবাহী ট্রাক কুমিল্লা সেনানিবাসের উদ্দেশে রওনা হয়। এসময় ত্রানের সাথে জড়িন স্বেচ্ছাসেবকরা ত্রাণের মালামাল ট্রাকে বোঝায় দিয়ে দেন।

ত্রাণবাহী ট্রাক যাওয়ার আগে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, বর্তমান দেশের বন্যা দূর্গত মানুষেরা মানবেতর জীবনযাপন করছেন। মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আরএন রোডের মোটরপার্টসসহ অন্যান্য ব্যবসায়ীরা দেশের এ সংকটময় মুহূর্তে বানভাসি অসহায় মানুষের সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা দুই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছি। প্রতি প্যাকেটে ৬শ টাকার মতো বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে।

এর মধ্যে ৩ কেজি চাল, এক কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ, সয়াবিন তেল, মসুর ডাল, লবণ, ৫ প্যাকেট খাওয়ার স্যালাইন, ৩০০ গ্রামের টোস্ট বিস্কুটের প্যাকেট, দুই লিটার মিনারেল ওয়াটার, গ্যাস লাইট ও মোমবাতি। এছাড়া প্যাকেটের বাইরে শুকনো খাবার হিসেবে চিড়া, মুড়ি, গুড় ও জরুরি ব্যবহারের জন্য কাপড় দেয়া হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    November 21, 2026

    দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

    November 21, 2026

    যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.