Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
  • বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের
  • আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস
  • শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
  • গুপ্ত আর সুপ্ত এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে চুড়ামনকাঠি হাট সভায় : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর কারাগারে শহিদুল ইসলাম মিলন

banglarbhoreBy banglarbhoreJanuary 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গত ৩ অক্টোবার গ্রেপ্তার হওয়া যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে কেরানীগঞ্জ থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে তাকে যশোর কারাগারে হস্তান্তর করা হয়।

জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিকে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে গত ৩ অক্টোবর রাতে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। সে সময় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

যশোর পুলিশের দাবি-তিনি প্রভাবশালী দলের জেলা সভাপতি থাকায় ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাননি। তার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, জমি দখল, লুটপাটসহ আরও একাধিক অভিযোগ রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের কঠোর আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে দলটির বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মী আত্মগোপনে যান।

সরকারের একটি গোয়েন্দা সূত্রে জানা যায়-সেই থেকে শহিদুল ইসলাম মিলন কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে যশোরে বেশ কিছু মামলা রয়েছে। এসব মামলা নিস্পত্তির জন্য মঙ্গলবার তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জ কারাগারে তার হাজতি নং-৩৪৫৩৭/২৫।

কারাগারে শহিদুল ইসলাম মিলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহেশপুরে নিঝুম খুনে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    September 26, 2026

    নড়াইলে পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার

    September 26, 2026

    যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.