Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারের কক্ষে তালা

হয়রানিমূলক বদলির প্রতিবাদে
banglarbhoreBy banglarbhoreOctober 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা কর্মচারীদের হয়রানিমূলক বদলির প্রতিবাদে সমিতির জেনারেল ম্যানেজার ইসহক আলীর অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বদলি হওয়া বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। বুধবার দুপুরের দিকে শহরতলীর তপস্বীডাঙ্গায় সমিতির কার্যালয়ে এই তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় তারা জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম, বদলির পিছনে অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ এনে ¯ে¬াগান দেন। এর আগে, সকাল থেকে কর্মবিরতি পালন করে সমিতির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সমিতির কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।


কর্মসূচিতে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল¬ী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনে নামেন সদর দপ্তরটির কর্মকর্তা কর্মচারীরা। এই আন্দোলন দমাতে সমিতি-১-এর জেনারেল ম্যানেজার ইসহক আলী ব্যক্তি স্বার্থে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের অযথা হয়রানিমূলক বদলি করছেন।

সদর দপ্তর থেকে বদলি করে অন্যস্থানের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মোটা টাকার বিনিময়ে সদর দপ্তরে পোস্টিং করছেন। এসব বদলির পিছনে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ রয়েছেন। সম্প্রতি তিনি অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারীকে জেলার বিভিন্ন সাব স্টেশনে বদলির আদেশ দিয়েছেন। অবিলম্বে এসব বদলি আদেশ বাতিল না কররে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


এই বিষয়ে যশোর পল¬ী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার ইসাহাক আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে চাননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.