বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ১০০ দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ গেট সংলগ্ন শাহ আব্দুল করিম সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বসত বাড়ির সামনে ড্রেনের উপর নির্মাণ করা অবৈধ দোকানপাট স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।
শিরোনাম:
- ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
- মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
- জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
- গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
- প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
- ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
- শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা