বাংলার ভোর প্রতিবেদক
যশোর পৌরসভার ১০০ দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ গেট সংলগ্ন শাহ আব্দুল করিম সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহম্মেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বসত বাড়ির সামনে ড্রেনের উপর নির্মাণ করা অবৈধ দোকানপাট স্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (পরিচ্ছন্ন শাখা) আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান নয়ন প্রমুখ।
শিরোনাম:
- যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
- মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ
- পাইকগাছায় পানি সংলাপ
- জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
- সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
- শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত

