Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর  শহীদ চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এক সমাবেশ

banglarbhoreBy banglarbhoreAugust 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও খুন-গুম-গণহত্যাসহ যেসব অপকর্ম করেছে তার শে^তপত্র প্রকাশ করতে হবে। গতকাল বিকাল যশোর দড়াটানা শহীদ চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সংগঠনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক-কৃষক-জনগণের স্বার্থে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সমীরণ বিশ্বাস ও আলী কদর মাস্টার, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান রাজেস, গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস, এনডিএফের অভয়নগর থানা সাধারণ সম্পাদক রেজাউল করীম, গণতান্ত্রিক মহিলা সমিতির অভয়নগর থানা কমিটির সদস্য তানিয়া জামান প্রমুখ।

জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকুর পরিচালনায় সমাবেশ নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের সম্পত্তি জনগণের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে ছাত্র-গণআন্দোলনে নিহত সকল হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ১৬ বছর আগে মার্কিন পরিকল্পনায় ও মার্কিন-ভারতের সমন্বিত তৎপরতায় স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে ভারতের স্বার্থরক্ষায় একের পর এক জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে।

পরবর্তীতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রসমাজ আন্দোলন করলে শত শত ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা ও হাজার হাজার মানুষকে গুরুতর আহত করে বর্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।

এর ফলে দেশ-বিদেশে সর্বত্র সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন এবং ছাত্র-মধ্যবিত্ত-জনতার গণবিস্ফোরণে সেনা কর্মকর্তাদের চাপে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.