Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদরকে স্মার্ট উপজেলা গড়তে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো : বিপুল

banglarbhoreBy banglarbhoreJune 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, ‘নির্বাচিত হলে আমি আমার শ্রম ও মেধা দিয়ে যশোর সদর উপজেলাকে স্মার্ট উপজেলায় রূপান্তর করবো। সদর উপজেলা পরিষদ হবে তৃণমূলের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সেবা পৌছে দেয়ার মাধ্যম। বর্তমান সরকারের স্মার্ট দেশ গড়তে সদর উপজেলা পরিষদ তৃণমূলের মানুষকে সেই পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলবো।

শনিবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুরে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল এসব কথা বলেন। এরপর তিনি ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে পথসভা করেন।

পথসভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুলে আরো বলেন, আমাকে আপনারা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে ছিলাম। করোনাকালে আপনাদের সেবা করেছি। আগামী ৫ জুন দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের সেবা করবো।

এর আগে দোয়াত-কলমের প্রার্থী রামনগর ইউনিয়নের কাজীপুর দক্ষিণপাড়া গ্রামে একটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পথসভায় যশোর জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মুকুল ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.