Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর উপজেলা পূজা পরিষদের নেতৃত্বে রবিন-প্রশান্ত

banglarbhoreBy banglarbhoreJanuary 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে রবিন কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে শহরের বেজপাড়া  পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে সম্মেলন হয়। শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

কাউন্সিলরদের ভোটে নির্বাচন করা হয় নতুন নেতৃত্ব। সভাপতি পদে রবিন কুমার পাল পেয়েছেন ৬৮ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বি গৌতম কর্মকার ৫৭ ও অসীম কুমার মন্ডল পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার পেয়েছেন ৬৯ ভোট। প্রতিদ্বন্দ্বি সঞ্জয় কুমার জোয়ারদার পেয়েছেন ৬৮ ও অশোক কুমার বোস পেয়েছেন ৪১ ভোট।

সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  তপন কুমার ঘোষ। সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ চন্দ্র ঘোষ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি  অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস,  শ্যামল দাশ সিআইপি, সুখেন মজুমদার, অ্যাড. প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য ও পূজা উদযাপন পরিষদ যশোর পৌর কমিটির সাধারণ সম্পাদক  উৎপল কুমার ঘোষ। সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার।  সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন কুমার পাল।

পূজা যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.