Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
  • তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
  • যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা, নারীসহ আহত ৪
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৫, ২০২৪

যশোর সরকারি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ফের হানা : শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ গ্রেফতার ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বহিস্কৃত যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে যশোর সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আবারো হানা দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বছর (২০২৩ সাল) ৫ মার্চ সরকারি ওই কেন্দ্রে হামলা চালিয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত ও কর্মচারীকে মারপিট করেছিলেন শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ তার ক্যাডাররা। ওই ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ থানায় মামলা করলে ম্যানসেলকে কয়েক মাস হাজতবাস করতে হয়। ‘জোর করে’ সেই মামলা প্রত্যাহারের কাগজপত্রে স্বাক্ষর করাতে বুধবার ওই অফিসে হানা দেন ম্যানসেল।
যশোরের শীর্ষ সন্ত্রাসী মেহবুব রহমান ম্যানসেল যশোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত বছর ওই হামলার পর দল থেকে তাকে বহিস্কার করা হয়। সন্ত্রাসী ম্যানসেলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজন মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ৫ মার্চ সন্ত্রাসী ম্যানসেল যশোর শহরের মুজিব সড়কের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে যান। তাকে সেবা দিতে দেরি হয়েছে এই অযুহাতে ম্যানসেল ও তার ক্যাডাররা ওই অফিসের কর্মচারী আল আমিনকে মারপিট এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় পুলিশ ম্যানসেলসহ চার ক্যাডারকে গ্রেফতার করে। পরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় পুলিশ আদালতে চার্জশিটও দাখিল করেছে।
সূত্র আরও জানায়, সম্প্রতি এই মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দিচ্ছিলেন সন্ত্রাসী ম্যানসেল। একাধিক দিন ম্যানসেল তার ক্যাডারদের তার অফিসে পাঠিয়েছেন আপোষ মীমাংসার এফিডেভিটের কাগজে স্বাক্ষর করিয়ে নেয়ার জন্য। কিন্তু তিনি রাজি হননি। গতকাল ম্যানসেল তার ক্যাডার বাহিনী নিয়ে ফের সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হানা দেন। এ সময় তিনি আপোষ মীমাংসার কাগজে স্বাক্ষর করার জন্য মুনা আফরিনকে ভয় ভীতি দেখান। এই খবর পেয়ে পুলিশ ওই অফিসে উপস্থিত হয়ে ম্যানসেলসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আটকরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদের নামে বিভিন্ন থানায় চাঁদাবাজি, হত্যাসহ মামলা রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ম্যানসেলসহ তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা করেছেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ। তবে ম্যানসেল ছাড়া আটক বাকিদের নাম জানাতে পারেননি তিনি।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ জানান, সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য ম্যানসেল চাপ দিচ্ছিলেন। এমনকি তিনি আপোষ মীমাংসার কাগজ তৈরি করে স্বাক্ষর নেয়ার জন্য তার অফিসে হানা দেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি এ ঘটনায় থানায় মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ

তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.