Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব
  • যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮
  • যশোরে জাতীয় ফুটবল দলের সাবেক বর্তমান ও প্রয়াত ৯ খেলোয়াড়কে সংবর্ধনা
  • যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা : মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি
  • তরিকুল ইসলামের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের দোয়া মাহফিল
  • যবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • বিথীর দাফনে আসেনি স্বামীসহ তার পরিবারের কেউ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইতিহাস বিভাগের ৩৩ শিক্ষার্থীকে সম্মাননা

banglarbhoreBy banglarbhoreDecember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ ও জিপিএ প্রাপ্ত ৩৩ শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগ থেকে তারা পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বিভাগের পক্ষ থেকে তাদেরকে ‘সার্টিফিকেট অব অ্যাসিভমেন্ট’, শুভেচ্ছা উপহার বই ও ফুল দিয়ে এই সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের জমানো টাকায় বিভাগের সম্মান প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর শেষ বর্ষ পর্যন্ত মেধাবী ও শ্রেণিকক্ষে বেশি  উপস্থিতধারী ১০ শিক্ষার্থীকে এককালীন বৃত্তি বাবদ নগদ টাকা, অভিনন্দনপত্র ও প্রীতি উপহার হিসেবে প্রত্যেকের হাতে তিনটি করে বই তুলে দেন। এছাড়া বিভাগের উন্মুক্ত গ্রন্থগারে বই ও বিভিন্ন ধরণের শিক্ষামূলক সাময়িকী সংযুক্ত করেন তারা। একই সাথে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তারা নিজেদের সাফল্যের জন্য মিষ্টিমুখের মাধ্যমে আপ্যায়ন করেন। আজ সকাল দশটায় ইতিহাস বিভাগের স্মার্ট শ্রেনিকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবীর। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নূরুন্নবী হৃদয় ও হামিদা হিমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ও শাহরিয়ার ইমন। আয়োজকেরা জানান, এ বছর এই কলেজের ইতিহাস বিভাগ থেকে স্নাতক কোর্সের চূড়ান্ত পরীক্ষায় ২১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সর্বোচ্চ সিজিপিএ ও জিপিএপ্রাপ্ত ৩৩ জন। শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ সাফল্য উদযাপন ও অনুপ্রাণিত করতে প্রথমবারের মত বিভাগে এ ধরণের আয়োজন করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা যে ধারার সূচনা করেছি; আগামীতে যেন এ ধারা অব্যাহত থাকে’। সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করেন স্বপ্না খাতুন ও হামিদা হিমু। সঙ্গীত পরিবেশন করেন সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন, নুরুন্নবী ও শিমন হোসেন। নৃত্য পরিবেশন করেন বন্যা বিশ্বাস ও স্বার্ণালি রাজবংশী।

কলেজ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি

    November 16, 2026

    সুন্দরবনে বনদস্যুদের রাজত্ব

    November 14, 2026

    যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

    November 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.