Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘অন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় রিপোর্ট ছুড়ে মারেন ডাক্তার’
  • যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা প্রতিমন্ত্রীর
  • যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
  • উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানি কর্মপরিকল্পনা প্রণয়ণ দাবিতে পাইকগাছায় সাইকেল র‌্যালি
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreJune 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। বৃহস্পতিবার সেনাপ্রধানকে এই কুচকাওয়াজ প্রদর্শন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বিদায়ী বক্তব্য রাখেন। সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার পাশাপাশি অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, সেনাবাহিনী প্রধান যশোর সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর। এছাড়া সেনাবাহিনী প্রধান যশোর এরিয়ার সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং সবার সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, তিনি গত ৮ মার্চ ২ কোর অব সিগন্যালসের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক সিএসসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ ৫৫ পদাতিক ডিভিশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ‘অন্য ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় রিপোর্ট ছুড়ে মারেন ডাক্তার’

    September 18, 2026

    যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার ঘোষণা প্রতিমন্ত্রীর

    September 18, 2026

    যশোরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.