Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
  • যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী তৌহিদুর রহমান আর নেই
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুবদলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক মিঠু রিমাণ্ডে

সাতক্ষীরা সদর থানা লুটপাট ও অগ্নিসংযোগ মামলা
banglarbhoreBy banglarbhoreOctober 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিস্কৃত সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার সোমবার সাতক্ষীরার জেষ্ঠ্য বিচারিক হাকিম ৩য় আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক সালাউদ্দিন আহমেদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদেশে সোমবার বিকেল ৪টা থেকে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে রিমান্ড শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এক থেকে দেড় হাজার ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক তাপস কুমার ঘোষাল বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড় হাজার আসামির বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় নাসিম ফারুক খান মিঠুকে গত ৫ অক্টোবর সেনা সদস্যরা অভিযান চালিয়ে বাড়ি থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বিকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গত ৯ অক্টোবর তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে শুনানি শেষে আমলি আদালত-১ এর বিচারক নয়ন কুমার বড়াল তার রিমাণ্ড নামঞ্জুর করেন। এরপর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামিম আক্তার আজ সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৩য় আদালতে ৭ দিনের রিমাণ্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার জানান, রিমান্ড মঞ্জুরের পর নাসিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

    October 5, 2026

    শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন

    October 5, 2026

    বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.