Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
  • কপিলমুনিতে গাঁজা ও হরিণের মাংসসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যেকোনো কাজ সময় মত করতে হবে : ঝিনাইদহ জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

যেকোনো কাজ সময় মত করতে হবে। সরকারি কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সেবাগ্রহীতার সাথে কথা বলে পাঁচ দিনের সময় নিয়ে তিন দিনে সম্পন্ন করে সাধারণ মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মাদক মুক্ত দেশ গড়তে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারি সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদক মুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

উপজেলা ভূমি অফিস ও মডেল থানা পরিদর্শন শেষে কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিয়ে, ডেঙ্গু, মাদক, জঙ্গি, মানসম্মত শিক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

রোববার দুপুরে কোটচাঁদপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। এ সময় বক্তব্য রাখার সাবেক পৌর সময় ও পৌর বিএনপি সভাপতি এসকে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামী নেতা মোয়াবিয়া হোসেন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ বাহারুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শহিদুল ভুইয়া,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কৃষি অফিসার রাজিবুল কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা সামসুল আলম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ।

এ সময় শিক্ষক, ইমাম, সাংবাদিক, আনসার বাহিনী সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026

    নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.