Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিট ঘটনায় স্বামী আটক

banglarbhoreBy banglarbhoreJune 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় কামাল হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। কামাল সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার আলম হোসেনের ছেলে। এই মামলার অপর দুই আসামি হলেন, কামালের বড় ভাই বিলায়েত হোসেন (৪০) এবং মা মিনারা খাতুন (৫৫)।

একই গ্রামের চান মিয়ার মেয়ে ঝলক এজাহারে উল্লেখ করেছেন, গত বছরের ২ অক্টোবর আসামি কামালের সাথে তার বিয়ে হয়। বিয়ের ২/৩ মাস পর থেকে কামাল নানা ভাবে তাকে অত্যাচার করতে থাকে। তার পিতার বাড়ি থেকে কামালকে নগদ এক লাখ টাকা ও আসবাবপত্র কিনে দেয়। কিন্তু সে বিদেশে যাওয়ার কথা বলে ৪ লাখ টাকা পিতার বাড়ি থেকে এনে দেয়ার কথা বলে। কিন্ত তার পিতা দরিদ্র বলে টাকা দিতে না পারায় তাকে মারপিটসহ নানা ভাবে অত্যাচার করতে থাকে।

গত ৪ জুন দুপুর আড়াইটার দিকে ফের বিদেশে যাওয়ার জন্য খরচ বাবদ ৪ লাখ টাকা চায়। কিন্ত কোন টাকা দিতে পারবে না বলে জানালে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। অন্য আসামিরা ইন্ধন দেয়। এ সময় তা চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরে তিনি তার পিতামাতাকে ফোনে জানালে তারা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবং থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।

চানপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, মামলা রেকর্ড হওয়ার পর বুধবার দুপুর ২টার দিকে বকচর এলাকা থেকে আসামি কামালকে আটক করা হয়। পরে তাকে আদালতের মধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.