বাংলার ভোর প্রতিবেদক
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোর সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে সচেতনতামূলক বর্ণাঢ্য ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
যশোর শহরের ধর্মতলা, আরবপুর, পালবাড়ি, খাজুরা স্ট্যাণ্ড, মণিহার চত্বর, চৌরাস্তা, প্রেসক্লাব, রেলস্টেশন, চারখাম্বা, কোর্ট চত্বর, হাসপাতাল মোড়, চিত্রামোড়, মাইক পট্টি হয়ে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয় এ পরিবেশনা।
যশোর শহর প্রদক্ষিণ করে রমজানের সংগীত পরিবেশন করে যশোর সাংস্কৃতিক সংসদ, তরংগ শিল্পী গোষ্ঠী ও জীবন তরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
ভ্রাম্যমাণ পরিবেশনায় নেতৃত্ব দেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, তরিকুল ইসলাম, গাজী মুকিতুল হক।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
