Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন
  • সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে যশোরে ভক্তদের মানববন্ধন, হত্যার বিচার দাবি
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজনৈতিক কারণে হত্যা কি না, খতিয়ে দেখার দাবি এমপি আনারের মেয়ের

banglarbhoreBy banglarbhoreMay 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ভিসা জটিলতায় এখনো কলকাতায় যাওয়া আটকে আছে ভারতে খুন হওয়া বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনারের কন্যা মুমতারিন ফেরদৌসের। আজ ভিসা হাতে পেলে আজই বা আগামীকাল সকালে কলকাতায় যাবেন তিনি। বুধবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুমতারিন ফেরদৌস বলেন, কলকাতার সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন। বলা হচ্ছে, এগুলো তার বাবার শরীরের অংশ। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করানো হোক, আদৌও ওই মাংসগুলো তার বাবার শরীরের অংশ কি না। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি করেন মুমতারিন।

মুমতারিন ফেরদৌস বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছে। তিনি ভারতে যেতে বলেছেন। সঙ্গে পরিবারের কাউকে নিয়ে যেতে বলেছেন।

তবে কী কারণে যেতে হবে, তা তিনি বলেননি। এদিকে খুনের খবর আসার আট দিন পরও সংসদ সদস্য আনোয়ারুল আজীমের নিশ্চিন্তপুর এলাকার বাসার সামনে শত শত মানুষ আসছেন। অনেকে এসেছেন সর্বশেষ খবর জানতে, আবার অনেকে এসেছেন নিহত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে। আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য।

তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া যশোর সদর উপজেলা পর্যায় সম্পন্ন

    September 6, 2026

    সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে যশোরে ভক্তদের মানববন্ধন, হত্যার বিচার দাবি

    September 6, 2026

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.