Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজাপুরে ২৫০০ খেজুর চারা বিতরণ

banglarbhoreBy banglarbhoreJuly 4, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা:
যশোরের খেজুর গুড়ের ঐহিত্য ও উৎপাদন ধরে রাখতে চারা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) এবং জাপান এনভায়রনমেন্টাল এডুকেশন ফোরামের (জীফ) যৌথ উদ্যোগে জেলার ফুল চাষি ও গাছিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের সহায়তায় বৃহস্পতিবার সদর উপজেলার ইছালী ইউনিয়নে প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়। এতে ব্রান্ডিং পণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে ২৫০০ খেজুর চারা বিতরণ করা হয়। এদিন বিকেলে স্থানীয় রাজাপুরে বেডস-এর ফিল্ড অফিসে অনুষ্ঠিত প্রশিক্ষণে সদস্যদের জীবনমান উন্নয়ন, খেজুর গাছসৃজন, সংখ্যা ও উৎপাদন বৃদ্ধিসহ নানা বিষয় তুলে ধরা হয়। তারা এ ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই উচ্ছ্বাসিত। কর্মসূচিতে প্রশিক্ষক ছিলেন, যশোর জেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল হক ও সমবায় পরিদর্শক সেলিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেডস-এর প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুস সাদাত, আসাদুল হাসান জুয়েলসহ অন্যান্যরা।

উল্লেখ্য, পরিবেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বেডস ২০১১ সাল থেকে কাজ শুরু করেছে। গত মৌসুমে ইছালী ইউনিয়নে গাছিদের মাঝে স্বাস্থ্য উপকরণ হিসেবে নেট, রশি, ছাকনি, হ্যাণ্ড গ্লোভস ও হেডক্যাপ বিতরণসহ প্রশিক্ষণের ব্যবস্থা করে সংস্থাটি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.