Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘রানার সম্পাদক’ আরএম সাইফুল আলম মুকুলের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়
banglarbhoreBy banglarbhoreAugust 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৬তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রেসক্লাব যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শুক্রবার কালো ব্যাজ ধারণ, শোক পদযাত্রা, মরহুমের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভার আয়োজন করে।

শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোর থেকে কালোব্যাজ ধারণ করে শোক পদযাত্রা বের করেন সাংবাদিকরা। পদযাত্রাটি সার্কিট হাউজ সড়ক ও ভোলা ট্যাংক সড়ক হয়ে চার খাম্বায় সাইফুল আলম মুকুলের স্মৃতি ফলকে গিয়ে শেষ হয়। সেখানে একে একে ফুলেল শ্রদ্ধা জানায় সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব যশোর, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনের নেতৃত্বে যশোর সংবাদপত্র পরিষদ, সভাপতি মনোতোষ বসুর নেতৃত্বে যশোর সাংবাদিক ইউনিয়ন, সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের নেতৃত্বে সাংবাদিক ইউনিয়ন যশোর, সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের নেতৃত্বে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, সভাপতি গোপিদাস ও সাধারণ সম্পাদক এমআর খানের নেতৃত্বে যশোর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ শহীদের স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও দৈনিক গ্রামের কাগজ, স্পন্দন, রাতদিন নিউজের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব যশোরের উদ্যোগে দোয়ার আয়োজন ও শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের বিদেহি আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
এরপর সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় প্রেসক্লাব যশোর মিলনায়তনে। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভায় বক্তারা সাইফুল আলম মুকুলকে সাহসী সাংবাদিকতার পথিকৃৎ অভিহিত করে বলেন, সত্য কথা লেখার কারণেই ঘাতকেরা সাইফুল আলম মুকুলকে নির্মমভাবে হত্যা করে। এর পর যশোরসহ এ অঞ্চলের আরও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। যশোরের শামছুর রহমান কেবল তাদের অন্যতম। মূলত মুকুল-কেবল হত্যার মধ্য দিয়ে যশোরের সাংবাদিকতার গৌরবময় ইতিহাসকে নস্যাৎ সকার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু, ঘাতকেরা সফল হয়নি। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যশোরের সাংবাদিকরা সত্যানুসন্ধ্যানে আরও মনোনিবেশ করার যে শপথ নিয়েছিলেন তা অব্যাহত আছে। স্মরণ সভায় বক্তারা অবিলম্বে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান কেবল হত্যার বিচার দাবি করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.