Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreJuly 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলারোয়া সংবাদদাতা:
মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজালদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান দীর্ঘদিন জটিল রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)।

মৃত্যকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হিজালদী ঈদগাহ ময়দানে মরহুমের প্রতি গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার এসআই রনজিৎ কুমার, এমপি’র সহধর্মিনী উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমীন রত্না, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদনের পর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.