Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৬, ২০২৫

রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মূল্য সংযোজন কর-ভ্যাট ও সম্পূরক শুল্ক কমানোর দাবি
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলা ভোর প্রতিবেদক
বাড়তি মূল্য সংযোজন কর-ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি যশোর শাখা। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক নাজিবুল আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ৪ লাখ ৮৫ হাজার রেস্টুরেন্ট রয়েছে। এর সাথে প্রায় ২ কোটি মানুষ এই সেক্টরের সাথে জড়িত। যশোরে এ সমিতির সদস্য রয়েছে ৩৩ জন আর রেস্টুরেন্ট রয়েছে একশটি। এ খাতে প্রত্যক্ষভাবে দুই হাজার লোক জড়িত। রেস্তোরাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া সম্পূরক শুল্ক (এসডি) নামে আরও একটি ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। গুলশান ও বনানীর মানুষেরা এই ভ্যাট দিতে পারেন, কিন্তু যশোরসহ শহরতলীর সাধারণ মানুষের পক্ষে এটা দেয়া সম্ভব নয়। যার ফলে যশোরের মত শহরে এ ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। তাই যশোরের ব্যবসায়ীরা অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

সমিতির নেতৃবৃন্দ বলেন, দেশে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে ভোক্তার কাছ থেকে কোনো ভাবেই ২৫ শতাংশ কর আদায় করা সম্ভব নয়। ইচ্ছা করলেও খাবারের দাম বাড়ানো যায় না। তাতে ব্যবসা কমবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলসান, যুগ্ম সম্পাদক রানা চৌধুরী, সাজু খাদেম, আহসান কবির মামুন, হৃদয়, মনিরসহ যশোরের সকল রেস্টুরেন্টের মালিক ও শ্রমিকরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.