Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই বোন আটক

banglarbhoreBy banglarbhoreJune 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

র‌্যাব-৬ যশোরের সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইবোনকে গ্রেফতার করেছে। আটকরা হলো বকচর কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ও বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম। দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার (৩১ মে) রাতে তারা জানতে পারেন বকচর কবরস্থান এলাকার একটি ফ্লাট বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। তাৎক্ষণিক র‌্যাবের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বড় বোন ফরিদার বাড়ির কমডের ফ্লাস ট্যাংকির ভিতর থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে প্রায় দেড়লাখ টাকা উদ্ধার করা হয়। আটক ফরিদা জিজ্ঞাসাবাদে জানায়, তার আপন ছোট বোন ফাতেমার কাছেও ইয়াবার আরও একটি চালান রয়েছে। ফরিদার দেয়া তথ্য অনুযায়ি বকচর মাঠপাড়ায় ফাতেমার বাড়িতে অভিযান চালানো হয়। ফাতেমার খাটের নিচ থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব আরও জানায়, তারা দুই বোনসহ তাদের একটি চক্র রয়েছে। যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন স্থানে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়। তাদের সহযোগিদের আটকে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.