Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
  • প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র
  • ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন
  • ফলোআপ : আবাসিক এলাকায় সোহাগ অটোর কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর
  • শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবারে স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
  • আধা কিলোমিটার সড়কে আটকে কনেজপুরবাসীর ভাগ্য
  • যশোর বিসিকে সম্ভাবনার বিপরীতে সংকট, থমকে আছে শিল্পের অগ্রগতি
  • যশোরের মঞ্চে আসছে নতুন নাটক ‘ঘোমটা’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ল’ইয়ার্স কাউন্সিল যশোরের উদ্যোগ সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের হল রুমে আলোচনা সভা হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোরের সভাপতি অ্যাডভোকেট ইমামুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান। তিনি বলেছেন, রাসুল (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য অনুস্মরনীয়। রাসুুলের পূর্ণাঙ্গ অনুস্বরণ ছাড়া ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির কোন বিকল্প নাই।

তিনি আরোও বলেন, বর্তমান সময় ও সমাজে চলমান সংকট থেকে উত্তোরণের কেবল মাত্র পথ হলো আমাদের প্রিয় নবী (সা.) এর জীবন অনুসরণ করে ব্যক্তি, সমাজ পরিচালনা করা। ব্যক্তি, পরিবার ও সমাজের সকল প্রকার অস্থিরতা দূরিকরণের একমাত্র উপায় হলো নবী মোহাম্মদ (সা.) এর আদর্শকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এমএম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক কার্তিক চন্দ্র রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, সহ-সভাপতি এম এ লতিফ, গাজী মাহফুজুর রহমান, আজহারুল ইসলাম, হাবিব কায়সার, আব্দুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম, রেজাউল করিম, তাজ উদ্দীন, মনজুর কাদের আশিক, আ.ক.ম মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোরের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজিউর রহমান।

ল’ইয়ার্স কাউন্সিল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে নদে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    October 1, 2026

    প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্পিকারের কাছে এমপি মিষ্টির পদত্যাগপত্র

    October 1, 2026

    ‘জাতীয় যুবশক্তির ৮ উপজেলা কমিটি গঠন সম্পন্ন

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.