Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
  • Cómo entender los ajustes habituales con atención
  • Zo kun je verschillende spelregels leren onderscheiden
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লিফটের অভাবে উদ্বোধনের ৭ মাসেও চালু হয়নি আইসিইউ 

যশোর ২৫০ জেনারেল হাসপাতাল
banglarbhoreBy banglarbhoreJune 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

‘করোনারি কেয়ার ইউনিটের তিনতলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থতলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না’

– ডা. হারুন অর রশিদ, তত্ত্বাবধায়ক হাসপাতাল

বাংলার ভোর প্রতিবেদক

উদ্বোধনের সাত মাসেও চালু হয়নি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। কর্তৃপক্ষের দাবি, শুধুমাত্র লিফটের অভাবে এটি চালু করা সম্ভব হচ্ছে না। ফলে সব যন্ত্রপাতি থাকার পরও অতিব জরুরি এ ইউনিটটি মুমূর্ষু রোগীদের কোনো কাজে আসছে না।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের নভেম্বরে হাসপাতালের পুরাতন মহিলা সার্জারি ওয়ার্ডে ৫ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। করোনা মহামারির প্রকোপ কমলেও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সাধারণ রোগীদেরও আইসিইউ সেবা দেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে রোগীর চাপের কারণে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চতুর্থতলায় নতুন করে ১০ শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। সেখানে প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও স্থাপন করা হয়। গত বছরের ১৪ নভেম্বর এ ইউনিটটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেখতে দেখতে সাত মাস পার হলেও সেটি আর চালু হয়নি। ফলে স্বল্প খরচে সরকারিভাবে উন্নত চিকিৎসাসেবা নিতে পারছে না যশোরবাসী।

মনিরামপুর রোহিতার নজরুল ইসলাম নামে এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে স্বল্প পরিসরে যে আইসিইউ ইউনিট চালু আছে, সেখানে রোগী রাখার জন্য সিরিয়াল দিয়ে রাখতে হয়। অনেক সময় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তখন করার কিছুই থাকে না। করোনারি কেয়ার ইউনিটের ওপর যে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে, সেটি দ্রুত চালু করলে আশপাশের জেলার মানুষও স্বল্প খরচে বিশেষায়িত এ সেবাটি পাবে।’

যশোরের সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদ বলেন, ‘করোনার সময় আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, আইসিইউ কতটা জরুরি। যশোরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালে কোনোরকম একটি আইসিইউ ইউনিট উদ্বোধন করা হলেও তার সেবা চালু ছিল না। পরবর্তীতে সরকার করোনারি কেয়ার ইউনিটের ওপরে নতুন আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সেটি উদ্বোধনও করেন।’

হারুন অর রশিদ আরও বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম। যশোরে একজন বাসিন্দা হয়ে অনেক আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু আজও ইউনিটটি চালু হয়নি। এতে অসংখ্য মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই দ্রুত এটি চালু করা হোক।’

যশোর নাগরিক কমিটির আহ্বায়ক মাসুদুজ্জামান মিঠু বলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অনেক রোগী আইসিইউ সেবার অভাবে মারা যাচ্ছেন। যাদের সামর্থ্য আছে, তারা যশোরের বাইরে রোগী নিয়ে যাচ্ছেন। তাদের অনেকে আবার পথিমধ্যেই মারা যাচ্ছেন। যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিটটি চালু হলে এই অবস্থার উত্তোরণ হতো।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ‘করোনারি কেয়ার ইউনিটের তিনতলা পর্যন্ত লিফটের সুবিধা রয়েছে। শুধুমাত্র লিফটের অভাবে চতুর্থ তলায় নতুন ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। আশা করি দ্রুত সংকট কেটে যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের আওতায় ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিটটি স্থাপন করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.