Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা
  • অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার
  • জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে
  • যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরে শহীদ খামেনি স্মরণে শোকসভা
  • তালায় পরিবহনের ধাক্কায় গৃহবধূ নিহত
  • ফেনসিডিল মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন 
  • মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৭, ২০২৪

শহীদ আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াতের আমির

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ তিন মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। তার পরিবার-পরিজনদের সান্ত্বনা দিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আঁচড়া গ্রামে যান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান।

এ সময় তিনি নিহত আব্দুল্লাহর বাড়িতে যান এবং তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন, পরিবারের খোঁজ নেন। পরে নানা-নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আব্দুল্লাহর কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে তিনি যশোর ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামীর এক দলীয় অনুষ্ঠানে যোগ দেন ও দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

জামায়াতের আমির বলেন, ‘আব্দুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কি না আমি জানি না। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি, সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করবেন।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণকারী সবাই ন্যায়বিচার পাবেন।’ বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় এসব পরিবারের পাশে পাশে থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমির গোলাম রসুল, শার্শা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

শহীদ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খালাতো ভাইয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভুত সম্পর্কের অভিযোগে আদালতে মামলা

অভয়নগরে একদিন দুই মরদেহ উদ্ধার

জাল সনদে চাকরি নেয়ায় শিক্ষক কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.