Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
  • নজরুল বর্ষ উদযাপনে বির্বতনের বর্ণিল আয়োজন
  • লোহাগড়ায় কৃষক মিসকান হত্যা : প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজে : প্রিন্সিপাল দাবি শরীফুলের

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা
কেশবপুর শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের তালা ভেঙে নিজেকে প্রিন্সিপাল দাবি করেছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম।

গত ৪ জুন ২০২২ সাবেক অধ্যক্ষষ মশিয়ুর রহমান অবসর গ্রহণের পর থেকে কলেজটিতে অধ্যক্ষ নিয়োগ নিয়ে টানাপড়েন চলে আসছে। দীর্ঘদিনেও ওই সমস্যার সমাধান না হলেও গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অধ্যক্ষ পদ পেতে আরপ্রাপ্ত অধ্যক্ষ জিএম সাজ্জাত হোসেন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা সাখাওয়াত হোসেনের সেঝো ছেলে সৈয়দ জাহিদ হোসেনকে সভাপতি ও অপর একজনকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে এডহক কমিটি অনুমোদনের জন্য গত ৯ সেপ্টেম্বর অনলাইন ও সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।

কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিধি উপেক্ষা করে সম্পূর্ণ গোপনে কলেজের সিনিয়র প্রভাষক শরিফুল ইসলাম (সমাজ বিজ্ঞান) ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেজে গত ১ সেপ্টেম্বর অপর একটি এডহক কমিটি অনুমোদনের জন্য হস্তলিখিত ফরমে আবেদন করেন।

অথচ শরিফুল ইসলাম ১ সেপ্টেম্বরও কলেজের হাজিরা খাতায় সিনিয়র শিক্ষক হিসেবে স্বাক্ষর করেছেন। তিনি কখনো ভায়গ্রাপ্ত অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে ছিলেন না। এমপিও শীট ও হাজিরা খাতায় এখনো তিনি সিনিয়র প্রভাষক হিসেবেই আছেন।

তারপর একদল সন্ত্রাসীকে সাথে নিয়ে বন্যায় প্লাবিত হওয়ার কারণে বন্ধ থাকা কলেজের গেট ও তালা ভেঙ্গে ভারপ্রান্ত অধ্যক্ষের দাবি করেন।

এতে করে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে কলেজ সংশ্লিষ্টদের মাঝে। একই সাথে কলেজের সকল শিক্ষক কর্মচারী তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.