Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মার্জিনের টাকা ছাড়া এলসি সুবিধার অভিযোগ

ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখা
banglarbhoreBy banglarbhoreMarch 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

# টাকা আদায় করতে পারছেনা ব্যাংক

বাংলার ভোর প্রতিবেদক
ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ম্যানেজারের বিরুদ্ধে কোন প্রকার মার্জিনের টাকা ছাড়া এলসি সুবিধা দেবার অভিযোগ উঠেছে। অথচ ব্যাংকটির প্রধান শাখা থেকে শতভাগ টাকা নিয়ে ৮০ কোটি টাকার এলসি খোলার অনুমতি দেয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তাকে শোকজ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ইসলামী ব্যাংক যশোরের নওয়াপাড়া শাখা থেকে ইউনাইটেড কোল নামে একটি কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানকে ৮০ কোটি টাকার এলসি সুবিধা দেয়া হয়েছে। ব্যাংকের প্রধান শাখা থেকে শতভাগ মার্জিন নিয়ে ওই এলসি খোলার অনুমতি দেয়া হয়েছিল। এমনকি ওই প্রতিষ্ঠানে কয়লা দেশে আসার পরও কোন টাকা ছাড়া খালাসের অনুমতি দেয়া হয়। যা নিয়ে শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মার্জিনের টাকা দেবার পরও অনেক ব্যবসায়ীকের এলসি সুবিধা দেয়নি ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অথচ ব্যাংকটির নিয়মিত গ্রাহক না হয়েও ঢাকার কলাবাগান পান্থপথ এলাকার ব্যবসায়ী ইউনাইটেড কয়েল কোম্পানির মালিক তোফায়েল আহমেদকে এলসি সুবিধা দেয়া হয়। যা এখন ব্যংকটির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানিকৃত কয়লা খালাস করলেও ব্যাংকের এলসির ৮০ কোটি টাকা পরিশোধ করছেনা। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোস্তফা মেহেদী হাসান চৌধুরী আর্থিক সুবিধা নিয়ে ব্যাংকের টাকা তছরুপের সুযোগ করে দিয়েছেন।

এ ব্যাপারে ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তফা মেহেদী হাসান চৌধুরী জানান, বিষয়টি নিয়ে অনেক আলোচনার প্রয়োজন রয়েছে। আপনি সরাসরি আমার সাথে সাক্ষাত করেন। ফোনে কথা বলা সম্ভব হবেনা বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আর ইউনাইটেড কয়েল কোম্পানীর মালিক তোফায়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখা মার্জিনের টাকা ছাড়া
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.