Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন
  • যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত
  • স্বাধীনতার সংগ্রামে সালেহা বেগম: ইতিহাসের আড়ালে থাকা এক সাহসী নারী
  • আগামীকাল শ্যামাপূজা
  • ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নার্গিস বেগম
  • জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা একবিন্দুতে মিলেছে বলেই শেখ হাসিনার পতন : যশোরে অমিত
  • ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় যুবকের লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা সংবাদদাতা
যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো। দেখে মনে হচ্ছিলো মানুষিক ভারসাম্যহীন। হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মারা যান। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিছুর রহমান জানান, জিয়ারুল একজন মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যেত। গতদিন ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। তারপরও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২

    November 8, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন

    November 8, 2026

    যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.