Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
  • শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় নবীনবরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা
  • সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি
  • মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
  • মধুমতীর ভাঙনে বিলীন বসতবাড়ি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিচার দাবিতে বিক্ষোভ
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শায় সাবেক এমপির কবল থেকে দখলমুক্ত হলো ১২৩ বিঘা জমি

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের দখল থেকে মুক্ত হয়েছে প্রায় ৪১ একর (১২৩ বিঘার বেশি) জমি।
২০ অক্টোবর যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জমি দখলমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের শার্শা উপজেলার হরিণাপোাতা মৌজার এক খতিয়ানে থাকা ৫৩ একর জমির মধ্যে সাবেক এমপি আফিল উদ্দীন জোরপূর্বক ৪১ একর জমি নিজের ভোগদখলে রেখেছিলেন।

এদিকে, জমি দখলমুক্ত হওয়ায় খুশি হয়েছেন স্থানীয় লোকজন। জমি উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করে তারা জানান, দখলদারদের কারণে এলাকার কৃষি ও মাছচাষ বাধাগ্রস্ত হচ্ছিল। দখলমুক্ত হওয়ায় স্থানীয় গরিব মানুষের রুটি রুজির ব্যবস্থা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

শার্শা উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা আহসান হাবিব খোকন বলেন, সরকারি জমি জোর করে সাবেক এমপি আফিলসহ তার লোকজন দীর্ঘ ১৬ বছর ভোগদখল করেছেন। বুধবার প্রশাসনের সহায়তায় আমরা রাহুমুক্ত হয়েছি।
এ বিষয়ে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহাবয়ক হাসান জহির বলেন, বিনা ভোটের এমপি শেখ আফিল দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিভিন্ন দৈনিক ও গণমাধ্যমে শার্শার সাবেক এই এমপির দখলবাজি নিয়ে তথ্যবহুল সংবাদ প্রকাশ ও সম্প্রচার হয়। যেখানে জমির প্রকৃত মালিকানা, দখলদারদের অপতৎপরতা এবং স্থানীয় জনগণের দুর্দশার চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তারই ধারাবাহিকতায় যশোর জেলা প্রশাসন, ভূমি কার্যালয় এবং শার্শা থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে দখলমুক্ত করা হয় জমি।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ড. নাজিব হাসান বলেন, ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় জমি দখল সংক্রান্ত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। রিপোর্ট প্রকাশের পর আমরা জানতে পারি, দীর্ঘদিন ধরে সরকারি এই জমি অবৈধভাবে দখল করে একটি চক্র ভোগদখল করে আসছে। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে বুধবার তা দখলমুক্ত করেছি। এ সময় তিনি উপজেলাব্যাপি দখল হওয়া সরকারের সকল জমি দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন বলে জানান।

দখলমুক্ত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

    September 28, 2026

    শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

    September 28, 2026

    কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় নবীনবরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.