Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
  • ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার পল্লীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা!
banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাগআঁচড়া সংবাদদাতা
যশোরের শার্শার কায়বায় সজিব হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীনা বেগম।

নিহতের মা জানান, সজিব দীর্ঘদিন যাবত বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।

রোববার রাতে কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে সজিবকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার আত্মচিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার জগদান্দকাটি গ্রামের জনৈক মুন্নির সাথে তার পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। একই কথা বলেছেন নিহত সজীবের মা পারভীনা বেগমও।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে হত্যার মূল রহস্য জানা যাবে। তিনি আরো জানান, নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য

    October 12, 2026

    ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’

    October 12, 2026

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.